ঢাকাFriday , 18 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দশ বছর পর বিজ্ঞাপনে তানজিকা

Link Copied!

tanjikaবিনোদন প্রতিবেদক : দশ বছর পর কোন বিজ্ঞাপনে কাজ করলেন লাক্স তারকা তানজিকা আমিন। সম্প্রতি ফিনলে চায়ের একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নির্মাতা অমিতাভ রেজা। চলতি মাস থেকেই বিভিন্ন স্যাটেইলাইট চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে।
তিনি জানালেন, গত ডিসেম্বরে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। অমিতাভ রেজা নিসন্দেহে অনেক ভালো ডিরেক্টর। আর ফিনলেও ভালো ব্যান্ড। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি বেশ আশাবাদি। কো-আর্টিষ্ট আমার অনেক হেল্পফুল।’
তানজিকা সর্বশেষ ২০০৫ সালে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেটিও ছিলো চায়ের বিজ্ঞাপন।
বিজ্ঞাপনের পাশাপাশি নাটকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। কাজ করছেন সালাউদ্দিন লাভলুর ‘দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার, আবুল হায়াতের ‘আকাশের উপর আকাশ’, হৃদি হকের ‘সায়াহ্ন’ আলভী আহমেদের ‘নষ্টনীড়, মোস্তফা কামাল রাজের নয়ছয়,ইমরাউল রাফাতের ‘কলিংবেল’।
২০০৫ সালে সিনেমায়ও দেখা গেছে তাকে। ‘বকুল ফুলের মালা’ নামে তার একটি সিনেমা মুক্তি পেয়েছিল। মিডিয়ায় তার যাত্রা শুরু ২০০৪ সালে।