ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ের পথে শাহরুখ রনবীর

Link Copied!

ronbirবিনোদন ডেস্ক : লাইট, ক্যামেরা, তারকা, স্টেজ, দর্শক সবই প্রস্তুত! শুধু বলার বাকি ‘অ্যাকশন’ শব্দটি! যে শব্দটির জন্য অধীর অপেক্ষায় আছে সুদূর আরব আমিরাতের একাংশ! হ্যাঁ। বলছিলাম আরব্য নগরী দুবাইয়ের কথা। যেখানে আগামীকাল বলিউডের সব বিখ্যাত তারকা অভিনেতার মন মাতানো পারফর্মে মেতে উঠবে গোটা দুবাই শহর! আর এখানে পারফর্ম করতে গতরাতে উড়ে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান ও রনবীর সিংয়ের মত তারকা অভিনেতারা!
১৮ মার্চ শুক্রবার বলিউড তারকাদের নিয়ে দুবাইয়ে বসছে ‘টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস ২০১৬’। আর সেখানেই অংশ নিতে গতকাল রাতে উড়ে গেলেন শাহরুখ খান, রনবীরসহ বেশ ক’জন তারকা অভিনেতা ও অভিনেত্রী! যদিও দুবাই যাওয়ার আগে বাদশা শাহরুখ খান আবুধাবিতে আজ সেখানকার বনেদি ব্যবসায়িদের সঙ্গে বৈঠকে বসবেন।
আজ বৃহস্পতিবার থেকে দুবাই ইন্টারনেশনাল স্টেডিয়ামে তিন দিনব্যাপী শুরু হচ্ছে ‘টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস ২০১৬’।যদিও আয়োজনটির মূল আসর ১৮ মার্চ শুক্রবার। কারণ এদিন বলিউডের প্রথম শ্রেণির তারকা অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবেন সালমান খান, শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের মত সুপারস্টাররা! দিন দিনব্যাপী ঝমকালো আয়োজনে উপস্থাপক হিসেবে থাকবেন পরিনীতি চোপড়া এবং রিতেশ দেশমুখ।