ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফিদের নিয়ে আশাবাদি জয়া

Link Copied!

Joya-Ahsanবিনোদন প্রতিবেদক : চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ব্যাট-বলের ময়দানী লড়াইয়ে মাঠ মাতাচ্ছে তামিম-মাশরাফিরা। এশিয়া কাপের দুর্দান্ত পারফর্মের পর বাংলাদেশকে নিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখছেন ষোলকোটি জনতা। ভারতের ইডেন গার্ডেনে আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। এই মুহুর্তে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ দলকে নিয়ে দারুণ আশাবাদি তিনি।
কলকাতার এক দৈনিকে দেয়া সাক্ষাতকারে জয়া জানিয়েছেন, ‘১৬ কোটি বাঙালির মতো আমিও দারুণ উত্তেজিত। ভাবতে ভাল লাগছে যে, আমি আজ কলকাতায়। তবে আগে থেকে কাজের প্ল্যান করা আছে। তাই কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না। ভীষণ বড় মিস এটা! তবে, খেলা দেখতে কিন্তু ছাড়ছি না। তিনটে থেকে সাতটা— কোনও কাজ রাখিনি হাতে। খেলা শুরু হতেই টিভির সামনে বসে যাব। আর সবচেয়ে ভাল লাগছে কী জানেন? কলকাতায় সব্বাই আজ বাংলাদেশকে সাপোর্ট করছে। এটা দারুণ ব্যাপার।’
তিনি আরও জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করাটাই একটা বিশাল ব্যাপার। মাশরাফির নায়কোচিত অ্যাটিটিউড, তামিমের মারকুটে ফর্ম, আর বহু দিন পর সাকিবের এ ভাবে ফিরে আসাটা টিমের মনোবল সত্যিই বাড়িয়ে দিয়েছে। ঢাকা থেকে আজ অনেক মানুষ এসেছেন কলকাতায়। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের জেতার আজ উজ্জ্বল সম্ভাবনা।’
উল্লেখ্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তর ওপর লেখা উপন্যাস অলম্বনে ‘ঈগলের চোখ’ সিনেমায় শুটিংয়ে কলকাতায় আছেন জয়া। জয়া ছাড়াও এতে থাকছেন কলকাতার একঝাঁক তারকা। এতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শিবাঙ্গী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস।