ঢাকাThursday , 17 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকতায় ফিরলেন ড. আতিউর

Link Copied!

atiur-rahmanনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়ানোর পর আবারও শিক্ষকতায় ফিরলেন ড. আতিউর রহমান। বুধবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে যোগদান করেছেন বলে জানা গেছে।
গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের পূর্বেও তিনি এ বিভাগে অধ্যপক হিসেবে ছিলেন তিনি।
রিজার্ভের ঘটনায় মঙ্গলবার পদত্যাগের পর আতিউর রহমান তার বাসায় সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমি আগেও শিক্ষকতায় ছিলাম। আবারও সেখানেই ফিরে যাবো। এতে করে সবার সঙ্গে আরও বেশি করে মিশতে পারবো। কাজ করতে পারবো।’
নাম প্রকাশে অনিচ্ছুক গভর্নরের এক আত্মীয় এ বিষয়ে বলেন, ‘উনি পদত্যগ পত্র জমা দিয়ে আসার পর থেকেই বারবার বলছিলেন, আবার শিক্ষকতায় ফিরে যাবেন। বারবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে বলছেন। আজই যোগদানের সব কাজ করে ফেলতে বলছেন।’
তারই ধারাবাহিকতায় তিনি বুধবার সেখানে যোগদান করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনা শুরু করেছিলেন তিনি। শুরুর তিন বছর পর ডেপুটেশনে গিয়ে গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
রিজার্ভ চুরির ঘটনায় সরকারের ব্যপক চাপের মধ্যে তিনি গত মঙ্গলবার গভর্নরের পদ থেকে পদত্যগ করেন। এরপর তিনি আবার অধ্যাপনায় ফিরে গেলেন।