ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটুখানি ‘আইসক্রিম’

Link Copied!

icecreamবিনোদন প্রতিবেদক : নির্মাতা রেদওয়ান রনির নতুন চলচ্চিত্র ‘আইসক্রিম’। মুক্তি পাচ্ছে আগামী ২৯ এপ্রিল। তার আগেই রোববার রাতে সামাজিক যোগোযোগের মাধ্যমসহ ইউটিউবে ছাড়া হয়েছে একটুখানি ‘আইসক্রিম’।
সম্প্রতি নির্মাতা রেদওয়ান রনি তার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’ এর মুক্তির সব আয়োজন সম্পন্ন করেছেন। এখন চলছে ক্ষণ গণনা। তাই দর্শক ও ভক্তদের কৌতূহলের কথা চিন্তা করে ছবি মুক্তির মাসখানেক আগেই ছবির ফার্স্ট লুক ছাড়া হয়েছে অর্ন্তজাল দুনিয়ায়।
রোববার রাতে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ‘আইসক্রিম’ এর ব্যাপ্তি এক মিনিট ৪৪ সেকেন্ড। যা নিয়ে এখন চলছে নানারকম আলোচনা-সমালোচনা। সাধারণ দর্শক থেকে চলচ্চিত্র বোদ্ধা সকলেই ফার্স্ট লুক দেখে ছবির ভালো মন্দ নির্ণয়ের চেষ্টায় ব্যস্ত।
এদিকে ফার্স্ট লুক প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘আইসক্রিম’ একটি ইমোশনাল ছবি। যা দর্শকদের ছবির শেষ মুহূর্ত পর্যন্ত প্রেক্ষাগৃহে ধরে রাখবে বলেই তার আশা। চলচ্চিত্রটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন নাজিফা তুষি, রাজ এবং উদয়। ফার্স্ট লুকে এই তিনজনকেই দেখা যায়। এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ওমর সানি, দিতি ও এ টি এম শামসুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, ‘আইসক্রিম’ মানুষের গল্প, তারুণ্যের গল্প। প্রত্যেকের হৃদয়ের গল্প সেখানে রয়েছে। যা খুব সহজেই মানুষের নিজের জীবনের গল্পের সঙ্গে যোগসূত্র তৈরি করতে পারবে।