ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমা হয়ে আসছে ‘ছোটকাকু’

Link Copied!

kakuবিনোদন ডেস্ক : ছোট কাকু বিপদ সংকুল পথে পা বাড়িয়ে রহস্যের কিনারায় পৌঁছাতে ভালবাসেন। ‘কক্সবাজারে কাকাতুয়া’ এমনই এক গল্প, যার মধ্যে আছে রোমাঞ্চ, রহস্য। উত্তেজনায় ছোটকাকুর দু’চোখ চক চক করছে। সকালে যার সঙ্গে দেখা হয়েছিলো তিনি রকিব স্যার। বহুবছর আগে এই প্রাচীন মুদ্রাটি রকিব স্যারকে ছোট কাকু দিয়েছিলেন। হনহন করে ছোটকাকু লতাপাতা সরিয়ে প্রবেশ করলেন পাহাড়ের ফাটলে। পেছনে আমি, আফতাব মির্জাও আমাদের অণুসরণ করলেন। চারিদিকে মোটা থরে প্রাচীর। যতো ভেতরে যাচ্ছি, অন্ধকার গাঢ় হচ্ছে। গা ছম ছম পরিবেশ। পায়ের নিচে পানির ছোঁয়া পাচ্ছি। ঠান্ডা পানি। দেয়ালগুলো সব প্রবাল, সুঁচের মতো সাদা ফলাগুলো বেরিয়ে থাকা সরু পাথরগুলো জ্বলজ্বল করছে।
ধারাবাহিক সিরিজ, বই, ধারাবাহিক নাটক এবং কমিকস বুকের পর এবার বড় পর্দায় সিনেমা হয়ে আসছে ‘ছোট কাকু’। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কিশোর উপন্যাস ছোটকাকু’র প্রথম গল্প কক্সবাজারে কাকাতুয়া- নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। এতে ছোটকাকুর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেই। এতে আরো অভিনয় করেছেন জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।
আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে। ইতিমধ্যে চলচ্চিত্রটি সেন্সর সনদ লাভ করেছে। ১৭ মার্চ দুপুর ৩টা ৫ মিনিটে চলচ্চিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। একই সঙ্গে চলচ্চিত্রটি যমুনা ব্লক বাষ্টার সিনেমাসসহ বেশ কয়েকটি হলে মুক্তি পাবে ১৮ মার্চ থেকে।