ঢাকাTuesday , 15 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমির এখন ৫১ বছরের তরুণ!

Link Copied!

amirবিনোদন ডেস্ক : আমির খান। গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে রাখার কাজটি করে যাচ্ছেন সদর্পে! যে কোনো চরিত্রে মানানসই এই অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ উপাধীটিও অর্জন করে নিয়েছেন। গতকাল তিনি পা রাখলেন ৫১ বছরে। এই বয়সে যে মানুষটির বুড়িয়ে যাওয়ার কথা, অথচ তিনি এখনো সিনে-দর্শকদের উপহার দিচ্ছেন থ্রি-ইডিয়টস, পিকে কিংবা ‘দঙ্গল’-এর মত এক্সপেরিমেন্টাল সিনেমা!
বয়সকে আটকে দিয়েছেন সে কথা জানিয়ে দিয়েছিলেন গত বছরে পঞ্চাশ বছরপূর্তিতেই। বলেছিলেন তিনি এবং বলিউডের আরো দুই খান সত্যিই বয়সকে আটকে দিয়েছেন! আর এই তুমুল জনপ্রিয় অভিনেতা আজই এক-পঞ্চাশে পা দিলেন। কেক কেটে যা উদযাপনও করেছেন কাছের মানুষদের সঙ্গে।
গতবার যখন পঞ্চাশে পা রেখেছিলেন তখন মিষ্টি হেসে আমির বলেছিলেন, ‘৫০ তো একটা সংখ্যামাত্র। আমি এখনো ২২ বছরে পা দেইনি। এখনো আমি বিশের কোঠায় রয়েছি বলেই অনুভব করি।’ এই হিসেবে আজকে জন্মদিনে আমির খান পা রাখলেন ২৩ বছরের এক তরুণে!
অন্যদিকে ৫১তম জন্মদিনে আমির খানের থাকার কথা ছিল লন্ডনে। কিন্তু মায়ের ইচ্ছাতে তিনি সেখানকার সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা অভিনেতা আমির খান সব সময় নিজের পরিবারকে আগে প্রাধান্য দেন। নিজের সিদ্ধান্তের আগে পরিবারের সিদ্ধান্ত মূল্যায়নের চেষ্টা থাকে তারমধ্যে সবসময়। এবারও হলো না তার ব্যতিক্রম! কারণ আমির খান তার নিজের কাজে লন্ডন ও আমেরিকা সফরে বের হয়েছিলেন। কিন্তু তার মা আজ ১৪ মার্চ আমিরের জন্মদিনে তারসঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। আর মায়ের কথায় লন্ডন-আমেরিকা সফরকে সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তিনি।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আমির খানের এক মন্তব্যে তোলপাড় শুরু হয় গোটা ভারতজুড়ে। তার বিরুদ্ধে রাজপথে নামে অসংখ্য মানুষ। তাকে ভারতে নিষিদ্ধ করতেও তোরজোড় উঠে। কারণ আমির খান সেদিন বলেছিলেন ‘ভারত একটি অসহিষ্ণু রাষ্ট্র’! সম্প্রতি ইন্ডিয়া টিভিতে ‘আপ কি আদালত’ নামের একটি জনপ্রিয় অনুষ্ঠানে রজত শর্মাকে দেয়া সাক্ষাৎকারে গত বছরের নভেম্বরে ‘অসহিষ্ণুতা’র ইস্যু নিয়ে খোলাখুলি কথা বলেন আমির খান।