বিনোদন প্রতিবেদক : ইমন, মানুষ খুন করাই যার পেশা। আবার খুন করে কোন প্রমাণও রাখেন না। কিন্তু হঠাৎ সবকিছু পাল্টে দিয়েছে একটি মেয়ে তাই সেই মেয়েকে নিয়েই এবার কক্সবাজারে রোমান্সে ব্যস্ত রয়েছেন ইমন।
গত শনিবার থেকে কক্সবাজারে শুরু হয়েছে ‘দ্য কিলার’ ছবির চিত্রধারণের কাজ। সুজন বড়ুয়ার পরিচালনায় নির্মাণাধীন এ ছবির গল্পে দেখা যাবে, মা বাবার ভালোবাসা থেকে দূরে গিয়ে সন্ত্রাসী দলের প্রধান হয়ে উঠেছেন ইমন। যে খুন করে কোন প্রমাণ রাখেন না। হঠাৎ একটি মেয়ে তার জীবনের গল্পটাকে ঘুরিয়ে দিয়ে মানুষ হিসেবে বাঁচার স্বপ্ন দেখায়। ঠিক এমনই একটি গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘দ্য কিলার’ এর নির্মাণ কাজ। চলচ্চিত্রেটিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন নবাগতা মৌ খান।
‘পিকজেল মেজ প্রডাকশন’এর ব্যানারে নির্মাণাধীন ‘দ্য কিলার’ ছবির চিত্রনাট্য লিখেছেন ম.ম.র রুবেল।

