ঢাকাMonday , 14 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনীল কন্যার সঙ্গে গোপনে প্রেম করছেন অর্জুন

Link Copied!

orjunবিনোদন ডেস্ক : গেল বছরে সবেমাত্র বলিউডে পা রেখেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। চলন বলনে কার সঙ্গে ডেটিং করছেন বোঝা না গেলেও, এবার প্রকাশ্যে এল তার প্রেমিকের নাম!
হ্যাঁ। ‘ইশাকজাদে’ খ্যাত তারকা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন সুনীল কন্যা আথিয়া। আর এমন খবরই বলিউড বাজারে বেশ খাচ্ছেও!
প্রেমের প্রসঙ্গ এলেই সব সময়ই মুখে কুলুপ এঁটে রেখেছেন অভিনেতা অর্জুন কাপুর। কিন্তু সদ্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে চাওর হলো অর্জনের নীরবতার কারণ! প্রকাশিত খবরে বলা হচ্ছে, গোপনে সুনীল শেঠির মেয়ে ২৩ বছর বয়সী আথিয়ার সঙ্গে ডেট করছেন ৩০ বছর বয়সী অর্জুন কাপুর।
আথিয়া ও অর্জুনের ডেটিংয়ের বিষয়টি নিয়ে মিডিয়ায় গুঞ্জন উঠে যখন একসঙ্গে নির্মাতা পুনিত মালহোত্রার একটি পার্টিতে একসঙ্গে হয়েছিলেন। পুনিতের সেই পার্টিতে অর্জুন ও আথিয়াকে একসঙ্গে নাকি ঘনিষ্ঠ অবস্থায়ও দেখা গেছে। আর এরপর থেকেই আথিয়া-অর্জুনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে যায় চারদিকে!
অন্যদিকে একই পার্টিতে অর্জুনের আরেক গুঞ্জনে প্রেমিকা সোনাক্ষিও নাকি ছিলেন এই পার্টিতে। কিন্তু আথিয়ার সঙ্গে অর্জুনকে দেখে সোনাক্ষি নাকি তার সঙ্গে কথাও বলেননি! প্রসঙ্গত, সালমান খানের হাত ধরে বলিউডে গেল বছরে ‘হিরো’ ছবির মাধ্যমে পা রাখেন আথিয়া শেঠি। বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিলেও অর্জুন কাপুর আছেন তার মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘কি এন্ড কা’-এর প্রমোশনে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। আসছে ১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।