বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে জ্যাক কিরবির গল্প অবলম্বনে নির্মিত হলিউডের অন্যতম জনপ্রিয় সিক্যুয়াল ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’-এর ট্রেলার। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস্টোফার মারকুস ও স্টিফেন ম্যাকফিলে। ছবিটি পরিচালনা করেছেন এ্যান্টনি রুসো ও জো রুসো। অভিনয়ে আছেন ক্রিস ইভান্স, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, সেবাস্টিয়ান স্টান, এ্যান্টনি ম্যাকি, ফ্রাঙ্ক গ্রিলো, কাডউইক বোসমান, জেরেমি রেনার ও এলিজাবেথ ওলসনের মত তারকা অভিনেতা অভিনেত্রীরা।

