ঢাকাSunday , 13 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের আপন হতে চাই: তানহা

Link Copied!

tanhaবিনোদন ডেস্ক : নীরব নামে মুসলিম এক ছেলের সঙ্গে প্রেম হয় নীলাঞ্জনার। কিন্তু পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসেন হিল্লোলের সঙ্গে। এরপর নানা সমস্যার মধ্য দিয়ে চলে তাদের সংসার। তারপর কীভাবে নীরব-তানহার মিল হয়, নাকি হয় না তা নিয়েই নির্মিত হয়েছে ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি।
ছবিতে নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের নতুন নায়িকা তানহা তাসনিয়া। ইতোমধ্যে তার তিন ছবির কাজ শেষ হয়েছে। প্রথম দু’টি এখনও মুক্তি না পেলেও তৃতীয় ছবিটি অপেক্ষায়। আগামী ১৮ মার্চ মুক্তি পাবে তার ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি। আর এর মাধ্যমেই প্রথম বড়পর্দায় মুখ দেখাবেন তিনি।
তানহা বলেন, ‘এই ছবিতেই আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। এ কারণেই ‘ভোলা তো যায় না তারে’র প্রতি আমার আবেগ একটু বেশি। বর্তমানে অনেক কাজের অফার পেয়েছি। তবে বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্রচুর অর্থ উপার্জন নয়, অভিনয় করে দর্শকদের আপন হয়ে উঠতে চাই।’