ঢাকাSaturday , 12 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার নতুন সিনেমায় সোনিয়া

Link Copied!

sonia-hosainবিনোদন প্রতিবেদক : আলভী আহমেদের ‘ইউটার্ন’ সিনেমায় অভিনয় করেই প্রশংসিত হয়েছিল অভিনেত্রী সোনিয়া হোসাইন। এবার আরেক সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। মিউজিক্যাল ফিল্মটির নাম ‘যাযাবর’। রেডমার্ক প্রোডাকশনের ব্যানারে ছবিটির পরিচালনা করছেন তরুণ নির্মাতা ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম।
সিনেমার গল্প গ্রাম থেকে তারকা বনে যাওয়া এক রকস্টারকে নিয়ে। রকস্টারের চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেতা সাব্বির আহমেদ। সাব্বিরের শহুরে প্রেমিকা সোনিয়া। আর গ্রামের প্রেমিকার চরিত্রে আছেন নবাগত তামান্না। এপ্রিলেই শুরু হবে ছবিটির শুটিং। শুরুর আগে নিজের প্রস্তুতিও সেরে ফেলেছেন সোনিয়া। চরিত্রের প্রয়োজনে তার ওজন কমাতে হবে। গত দুই মাস থেকে ভাত ছেড়ে দিয়েছেন।
জানালেন, ‘স্ক্রিপটা আমার খুব পছন্দ হয়েছে। চরিত্রটা ঠিকঠাক ভাবে ফুটিয়ে তুলতেই ওজন কমাচ্ছি। ফিল্মের জন্যই ইফোর্ট করছি। আশা করছি ভালো কিছু হবে।’
উল্লেখ্য, সিনেমায় বারোটা গান থাকছে। ভারতের সনম পুরীর মতো শিল্পীরা গাইছেন ছবিতে। গানের রেকর্ডিং প্রায় শেষ। শুটিংটায় শুধু বাকি। ঢাকা ও এর আশেপাশের এলাকায় শুটিং চলবে।