ঢাকাSaturday , 12 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঋত্বিক-আলিয়ায় সাড়া জাগাবে ‘আশিকি ৩’

Link Copied!

hritik-aliaবিনোদন ডেস্ক : ২০১৩ সালে বলিউডে মুক্তি পায় সময়ের তোলপাড় করা সাড়া জাগানো প্রেমের সিনেমা ‘আশিকি-২’। নতুন নায়ক আর নায়িকার অভিনয়ে এক অসাধারণ প্রেমের গল্পে বলিউডের দর্শকদের সত্যি সত্যিই চমৎকার এক সিনেমা উপহার দেন প্রখ্যাত নির্মাতা মুহিত সুরি। দীর্ঘ তিন বছর পর ফের নতুন প্রেমের গল্প নিয়ে ‘আশিকি’র সিক্যুয়াল নির্মাণের কথা ভাবছেন তিনি। আর এই ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে কৃষ খ্যাত তারকা অভিনেতা ঋত্বিক রোশান ও আলিয়া ভাটের!
তিন বছর আগে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের অনবদ্ধ অভিনয় আর অসাধারণ প্রেমের গল্পে বলিউড কাঁপিয়ে দেয় ‘আশিকি-২’ ছবিটি। বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর ফের ছবিটির সিক্যুয়ালের সিদ্ধান্ত নিয়েছেন মুহিত সুরি। আর এই ছবিতে এবার প্রথমবারের মত একসঙ্গে ঋত্বিক-আলিয়াকে দেখা যেতে পারে বলে খবর ছাপিয়েছে স্পটবয়.কম।
গুঞ্জন শোনা যাচ্ছে, আশিকি-৩ ছবিটির জন্য ঋত্বিক রোশান মোটামুটি চূড়ান্ত। কিন্তু তারসঙ্গে নায়িকা কে হচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন। কেউ বলছেন ঋত্বিকের বিপরীতে এই ছবিতে নায়িকা হতে পারেন ‘কুইন’ খ্যাত তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু অফিশিয়ালি এমন খবরের সত্যতা কেউ নিশ্চিত করেননি।
আর অন্যদিকে আরেক গুঞ্জন যে ঋত্বিক রোশানের সঙ্গে আশিকি-৩ ছবিতে অভিনয় করবেন সোমন কাপুর। যারা ঋত্বিক-সোনমের পক্ষে সাফাই গাইছেন তারা যুক্তি দিচ্ছেন, গেল বছরে এইজুটির অসম্ভব জনপ্রিয়তা পাওয়া ভিডিও গান ‘ধীরে ধীরে সে’কে। কারণ নির্মাতা মুহিত সুরি নাকি এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে বদ্ধ পরিকর তার আসন্ন ‘আশিকি-৩ ছবিতে। কিন্তু এমন গুঞ্জনও মিলিয়ে গেল যখন ‘আশিকি ৩’ ছবিতে আলিয়া ভাটের জুটিবদ্ধ হওয়ার খবরটি সামনে চলে আসলো।
‘আশিকি-৩’ সিনেমায় ঋত্বিকের সঙ্গে কঙ্গনা রানাউত ও সোনম কাপুরের গুঞ্জনকে সরিয়ে এবার প্রতিযোগিতার তালিকায় নাম লেখালেন আলিয়া ভাটও। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নির্মাতা মুহিত সুরি কাকে বেছে নেন আশিকির নায়িকা চরিত্রে!