আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় দেশগুলো শরণার্থীদের গ্রীস থেকে উত্তর ইউরোপে যাওয়ার বলকান রুট বন্ধ করে দেয়ায় নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং ইউনিয়নের বাইরের দেশ সার্বিয়া এবং মেসিডোনিয়া মিলে বলকান রুট অবরোধ করে দেয়ায় বিপদাপন্ন শরণার্থীরা আরও বড় বিপদে পড়েছেন। মেরকেল এই পথ অবরোধের জন্য ইউরোপীয় কয়েকটি দেশকে দায়ী করেছেন।
গ্রীস থেকে উত্তর ইউরোপে যাওয়ার জন্য যাত্রীরা যে দুর্গম সরু পথ ব্যবহার করেন সেটা বলকান ট্রেইল হিসেবে পরিচিত। এই দুর্গম পথই শরণার্থীরা ব্যবহার করেন ইউরোপ প্রবেশের জন্য। শরণার্থী প্রবেশ বন্ধ করার জন্যই এই কাজ করেছেন বলকান ট্রেইল সংলগ্ন ইউরোপের কয়েকটি দেশ।
মেরকেল বলেন, এতে করে গ্রীস বিপদে পড়ে গেছে এবং এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে হলে গোটা ইউরোপীয় ইউনিয়নের সম্মতি প্রয়োজন। সম্প্রতি ইইউ এবং তুর্কি মিলে গ্রীসের সাথে একটি পরিকল্পনা করেছেন শরণার্থী সঙ্কট থেকে উত্তরণের জন্য। এর মধ্যে নতুন সিদ্ধান্ত নেয়ায় পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলে মনে করছেন মেরকেল।
উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত ইয়াক এবং সিরিয়া থেকে আসা শরণার্থীরা এখন ইউরোপের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পড়ে তারা এমন সঙ্কটে পড়েনি। সঙ্কট উত্তলনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল প্রথম থেকেই উদ্যোগী ভূমিকা নিয়ে আসছে। এমনকি জার্মানিই ইউরোপের একমাত্র দেশ যারা প্রচুর পরিমাণ শরণার্থীদের আশ্রয় দিয়েছে তাদের দেশে।

