ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি মনে করি ইসলাম আমাদের ঘৃণা করে

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : বুধবার একটি সাক্ষাৎকারে রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেন, ‘আমি মনে করি ইসলাম আমাদের ঘৃণা করে’। এই কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, তার কাছে ইসলাম এবং সন্ত্রাসী দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার প্রথম থেকেই ঘৃণামূলক বক্তব্য দিয়ে আসছেন। গণমাধ্যমে মুসলিমদেরকে উদ্দেশ্য করে হেন কোনো অপমানজনক কথা নেই যা তিনি বলেন নি। কাজেই ইসলাম ধর্মকে তিনি কিভাবে দেখেন সেই প্রশ্নের উত্তরেই তিনি এবার এমন জবাব দিয়েছেন।
সংবাদ মাধ্যম সিএনএনে সাংবাদিক এন্ডারসন কুপারকে তিনি বলেন, ইসলাম ধর্মের ভিত্তিতেই রয়েছে তীব্র ঘৃণা। মুখে তিনি ইসলামের চরমপন্থা বা মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেও শেষকালে বলেন, ‘ইসলাম এবং মৌলবাদী ইসলামের মধ্যে তফাৎ করা খুবই কঠিন। কে যে কি সেটা বোঝার উপায় নেই।’
এরপর তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি নিজে ইসলামকে ঘৃণা করেন কিনা? তখন এর জবাব তিনি এড়িয়ে গিয়ে বলেন, এটা খুঁজে বের করা গণমাধ্যমের কাজ। তিনি বলেন, ‘আমি ইসলাম ঘৃণা করি কিনা সেটা আপনারাই খুঁজে বের করেন। তবে আমাদেরকে আরও সাবধান হতে হবে। আমরা এমন মানুষকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে পারি না যারা আমাদের ঘৃণা করে।’