ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেবে সৌদি

Link Copied!

soudiনিজস্ব প্রতিবেদক : কয়েক ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। আর এতেই জানিয়ে গেলেন সুখবরটা। জানিয়েছেন, বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক নেবে সৌদি আরব।
মঙ্গলবার মাত্র তিন ঘণ্টার জন্য ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। আর ওই সাক্ষাতের সময় বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার ব্যাপারে সৌদি সরকারের আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুবেইর।
এমনটাই জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। আরো জানানো হয়, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আগ্রহের পাশাপাশি শ্রমিকদের সঠিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি সৌদি আরবে কর্মরত বহু বাংলাদেশি শ্রমিক তাদের কাগজপত্র বৈধ করার সুযোগ পেয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে সন্ত্রাস প্রতিরোধে একত্রে কাজ করার বিষয়ে আলাপ হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। অবশ্য কয়েক মাস আগে সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী একটি জোটে বাংলাদেশের যোগ দেয়ার বিষয়ে শোনা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাস দমনে দু’দেশের সহযোগিতা প্রসঙ্গে আলাপের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তার সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন।