ঢাকাWednesday , 9 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলগাজীর পর পরশুরামের সব ইউপির ভোটও বন্ধ

Link Copied!

EC
নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দানে বাধা দেয়ার অভিযোগের প্রেক্ষিতে ফেনী জেলার পরশুরাম উপজেলার তিন ইউপির ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানান ইসির উপসচিব সামসুল আলম।
এ ব্যাপারে সামসুল আলম বলেন, ‘পরশুরামের সব ইউপি’র ভোট বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রকৃত ঘটনা বের করতে তদন্ত করা হবে। এ ইউপিতে নতুন তফসিলে ভোট হবে। ভোট বন্ধ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সেই সঙ্গে কী কারণে এমন হলো- তা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব শাহেদুন্নবী চৌধুরী ও এনআইডি উইংয়ের সহকারী পরিচালক আল মামুনের সমন্বয়ে গঠিত এ তদন্ত কমিটিকে অবিলম্বে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে ফেনী জেলার ফুলগাজী উপজেলার সব ইউপির ভোট বন্ধের পর পরশুরাম উপজেলার সব ইউপি’র ভোট বন্ধ হলো।
জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই তিন ইউপিতে আ.লীগের একক প্রার্থিতা থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছিলো। পরে বিএনপিসহ অন্যান্য প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে উল্লিখিত তিন ইউপিতে নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউপি চিথিলা, বক্সমাহমুদ ও মির্জানগরে মনোনয়নপত্র জমার সময় একদিন বাড়ানো হয়েছিল। এরপরও তিন ইউপির চেয়ারম্যান পদ, সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি এবং সাধারণ ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতেই একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তিনটি ইউনিয়নে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইসিতে আসা অভিযোগে দেখা যায়, ফেনীর পরশুরাম উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকিদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বাধা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ওই তিন ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা ও ভয়-ভীতি দেখানো হয়েছে।
প্রথম ধাপের নির্বাচনে ৬২ ইউপিতে ও দ্বিতীয় ধাপে ১৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। এদিকে প্রথম ধাপের ইউপি নির্বাচনের ২২ মার্চ ও ২য় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।