ঢাকাWednesday , 9 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাকরাইলে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় শিক্ষকসহ আহত ৩

Link Copied!

Kakrailনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলে নিয়ন্ত্রণ হারানো এক বাসের ধাক্কায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা সদরঘাট গামী আজমেরী গ্লোরী বাসটি কাকরাইলের রাজমণি ঈশা খাঁ হোটেলের সমানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। অনেক গতি থাকায় খুঁটি ভেঙে বাসটি সামনের দিকে এগুতে থাকলে একটি রিকশার উপর উঠে পড়ে।

তখন রিকশা উল্টে পাশে ছিটকে পড়লে বাসটি কাকরাইল মোড় থেকে মালিবাগের দিকে মোড় নিয়ে আবার আরেকটি খুঁটিতে ধাক্কা লাগে বাসটি। এ সময় রিকশার যাত্রী উইলস লিটল ফ্লাউয়ারের প্রতিবন্ধী শাখার শিক্ষক ইয়াকুব আলী, শাহীনুর পারভেজ ও রিকশাচালক গুরুতর আহত হন।

পরে আশেপাশের লোকজন তাদের নিয়ে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

এদিকে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘ঘটনার পরপরই বাসের চালককে আটক করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।’