ঢাকাWednesday , 9 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো ৩ অঙ্গরাজ্যে বিজয়ী ট্রাম্প

Link Copied!

Trumpআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে রিপাবলিকান দলের বিতর্কিত নেতা ডোনাল্ড ট্রাম্পের জয়রথ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ‘সুপার টুইসডে’র দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে তিনি আরো তিনটি অঙ্গরাজ্য অর্থাৎ মিসিগান, মিসিসিপি, হাওয়াইয়ে জয় পেয়েছেন।

অন্যদিকে মিসিসিপিতে জয় পেলেও মিসিগানে হেরে গেছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিসিগানে অবিশ্বাস্য জয় পেয়েছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। তারপরও দলীয় মনোনয়নের দৌড়ে এখনও অনেকখানি এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

মঙ্গলবার মিসিসিপি, মিসিগান, আইডাহো ও হাওয়াইসহ মোট চারটি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়। তবে আইডাহোতে কেবল রিপাবলিকানদের ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে জয় পেয়েছেন টেড ক্রুজ।

দুই অঙ্গরাজ্যে জয়ের পর মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখে আমি সবচেয়ে খুশি। এখনকার রাজনীতিতে এটি ব্যতিক্রম এবং অনেক বড় ঘটনা বলে আমি মনে করি’।

এদিকে মিশিগান ও মিসিসিপি দুটো অঙ্গরাজ্যেই চতুর্থ অবস্থানে রয়েছেন রিপাবলিকান নেতা মার্কো রুবিও। মনোনয়ন লড়াইয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি।