ঢাকাTuesday , 8 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমালিয়ায় মার্কিন হামলায় ১৫০ জঙ্গি নিহত

Link Copied!

markinআর্ন্তজাতিক ডেস্ক : সোমলিয়ায় জঙ্গি গোষ্ঠী আল শাবাবের প্রশিক্ষণ শিবিরে মার্কিন ড্রোন হামলায় ১৫০ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন, তারা আল শাবাবের একটি প্রশিক্ষণ শিবিরে পরিকল্পিত ‘বড় ধরনের’ বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় প্রাথমিক হিসেবে দেড়শ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলেও তিনি দাবি করেছেন।
সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৯৫ কিলোমিটার দূরে রাসো ক্যাম্পকে টার্গেট করে গত শনিবার ওই ড্রোন হামলা চালান হয়।
পেন্টাগনের ওই মুখপাত্র আরো জানিয়েছেন ‘ওই শিবিরে বড়সড় হামলার উদ্দেশ্যে প্রশিক্ষণ নিচ্ছিল আল শাবাব যোদ্ধারা। তারা মার্কিন ও আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনীর বিরুদ্ধে নাশকতার ছক কষছিল।’ তবে ওই নাশকতার ছক সম্পর্কে বিস্তারিত জানাননি জেফ ডেভিস।
আল কায়দার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠী আল শাবাবকে ২০১১ সালে মোগাদিসু থেকে বিতাড়িত করেছিল আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী। কিন্তু এরপরও তারা সোমালিয়ার পশ্চিমের মদদপুষ্ট সরকারের ওপর হামলা চালিয়ে থাকে।