ঢাকাTuesday , 8 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনে বড় ধরনের হামলা চালাবে আইএস

Link Copied!

ISsআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ইসলামিক স্টেটের (আইএস) বড় ধরনের হামলার মুখোমুখি বলে সতর্ক করে দিয়েছেন দেশটির জাতীয় সন্ত্রাস দমন বিভাগের প্রধান মার্ক রোলে। পশ্চিমা জীবন ধারার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই দলটির লক্ষ্য বলেও জানান তিনি।
রোলে বলেন, গত কয়েক বছরে তারা (আইএস) যারা জিহাদি হতে রাজি তাদের আহ্বান জানিয়েছে পুলিশ এবং সামরিক বাহিনীর ওপর হামলা চালাতে। তবে এবার তারা পশ্চিমা জীবন ধারার ওপর হামলা চালাতে আরো বড় ধরনের ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা তাদের বড় ধরনের হামলা দেখেছি। এবার তারা পশ্চিমাদের জীবন ধারার ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। গত বছরের নভেম্বরে প্যারিসে হামলা তারই অংশ।’
আইএস নতুন করে আরো সদস্য সংগ্রহের জন্য কাজ করছে এবং তাদের সিরিয়াতে প্রশিক্ষণ দিয়ে ইউরোপের উত্তরাঞ্চলে হামলার জন্য পাঠাতে চেষ্টা করছে বলেও জানান তিনি।
আইএস বর্তমানে যে হামলার পরিকল্পনা করছে এবং যে ধরনের নেটওয়ার্ক তৈরি করেছে তাতে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাজ্যকে। দেশটিতে গত তিন বছরে সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তারের হার ৫৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত বছরে গ্রেপ্তারকৃতদের ৭৭ শতাংশই ব্রিটিশ নাগরিক, যাদের ১৪ শতাংশই নারী এবং ১৩ শতাংশের বয়স ২০ কিংবা তার কম।
নারী এবং অল্প বয়সীদের দলে ভিড়ানো আইএসের একটি নতুন কৌশল। যুক্তরাজ্যের তরুণদের আইএস থেকে ঠেকাতে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ব্যবহার শুরু করেছে পুলিশ। তারা বিভিন্ন ভাবে তরুণদের চরমপন্থার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলছেন।