নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি শীর্ষ দুই পদের নেতা নির্বাচন করেছেন। তারা কারা বিএনপির চেয়ারমান ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান। দুইজনই আসামি। একজন এতিমের টাকা আত্মসাৎ করার মামলার আসামি খালেদা জিয়া। আরেকজন ইন্টারপোলের আসামি এবং মানিলন্ডারিং, ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি তারেক রহমান।
সোমবার বিকেল ঐতিহাসিক ৭ মার্চের জনসভা তিনি এ বলেন। এর আগে ৩টা ৩৮ মিনিটে জনসভা স্থলে পৌঁছান তিনি। পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়েছিল ।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রসঙ্গ টেনে আরো বলেন, ‘এরা জনগণকে কি দিবে! এরা নিজেরাই তো আসামি।’ শেখ হাসিনা বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছ। অবৈধ ক্ষমতা দখলকারীর দল মানুষকে কী দেবে? তারা এদেশের রাজনীতিকে কলুষিত করছে।’
১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণ পৃথিবীর ঐতিহাসিক ভাষণ। এ ভাষণ শুনলে এখনও মনপ্রাণ উজ্জীবিত হয়ে ওঠে। তিনি এ ভাষণ দিয়েছিলেন বাঙালি জাতিকে মুক্তি দেয়ার জন্য।
প্রধানমন্ত্রী বলেন, ‘২ মার্চের ডাকে ৭ মার্চ প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই ময়দানে ছুটে আসে। বঙ্গবন্ধুর নির্দেশ পাওয়ার জন্য। তিনি তাদের সেই নির্দেশ দিয়েছিলেন। এই ভাষণেই তিনি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। মুক্তির সংগ্রামের নির্দেশ দিয়েছিলেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, মাহবুল উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জনসভায় বক্তব্য দেন।
জনসভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপসম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, এ কে এম রহমতুল্লাহ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্লা আবু কাওসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইনও সমাবেশে বক্তব্য দেন।

