ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ মিনিটেই গাজীপুর

Link Copied!

railনিজস্ব প্রতিবেদক : ঢাকা-গাজীপুর যাতায়াত ব্যবস্থা আরো সহজ ও দ্রুত করার লক্ষ্যে ‘বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
শফিউল আলম জানান, এই আইনে ৫৩টি ধারা এবং ১০টি অধ্যায় রয়েছে। নবম অধ্যায়ে অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। এতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার কথা বলা হয়েছে। আর অষ্টম অধ্যায়ে বিমার কথা বলা হয়েছে।
এই আইনে ভাড়া নির্ধারণের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। পাশাপাশি শিশু, প্রতিবন্ধী, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিশেষ লেন দিয়ে বিআরটি গাড়ি চলবে। ওই লেন দিয়ে অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না। এতে ঢাকা থেকে গাজীপুর যেতে মাত্র ২০ মিনিট সময় লাগবে।