ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীকে অবহেলিত রেখে আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়

Link Copied!

nariনিজস্ব প্রতিবেদক : সমাজের ৫০ ভাগ নারীকে অবহেলিত রেখে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব নয়। তাই প্রকৃত অর্থে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে, নারীর কর্মক্ষেত্রে নির্যাতন, যৌন নির্যাতন, মজুরি বৈষম্য, মর্যাদা ও পদ বৈষম্যসহ সমাজের সর্বক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর দাবি জানিয়েছে প্রগতিশীল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন।
সোমবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে সংগঠনটি এ দাবি জানায়।
একই সময় দলিত নারীদের ক্ষেত্রে সমাজে বিরাজমান বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত নারী ফোরাম।
মানববন্ধন থেকে অভিযোগ তুলে বলা হয়, দেশের অন্যান্য শিল্প খাতের তুলনায় গার্মেন্টস খাতের শ্রমিকরা এমনিতেই মজুরি বৈষম্যের শিকার, তারপরও এ বৈষম্য নারী শ্রমিকদের বেলায় আরও তীব্র। পুরুষ শ্রমিকের তুলনায় গার্মেন্টস খাতের নারী শ্রমিকরা মজুরি বৈষম্যই শুধু নয়, শ্রম বৈষম্যেরও শিকার হচ্ছে।
এ সময় দেশের গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা, নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি, ৬০ শতাংশ মহার্ঘ্য ভাতা ও সব শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রাজিয়া বেগম, সাধারণ সম্পাদক কামরুন নাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফায়েজ হোসেন প্রমুখ।