ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আশা করছি, মীর কাসেম চরম দণ্ড পাবেন’

Link Copied!

Mahbube Alamনিজস্ব প্রতিবেদক : মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলায় আপিলের রায়ে বাইরের কোনো আলোচনার প্রভাব পড়বে না, আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ যুক্তিসমূহ দেখে রায় ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।
সোমবার (৭ মার্চ) দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামীকাল মীর কাসেমের আপিলের রায় ঘোষণার জন্য তারিখ ধার্য আছে। আমরা আশা করছি, কাল আপিলের রায়ে মীর কাসেম চরম দণ্ড পাবেন।’ মীর কাসেম আলীর রায় ও প্রধান বিচারপতিকে নিয়ে সম্প্রতি দুই মন্ত্রী নিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছেন তাতে করে এ রায়ে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাইরের কোনো আলোচনা এ মামলায় প্রভাব পড়বে না।’
তিনি বলেন, ‘আমি যুদ্ধাপরাধের সকল মামলায় আর্গুমেন্ট লিখিত আকারে আদালতে জমা দিয়েছি। মীর কাসেমের মামলায়ও আমি আদালতে লিখিত আর্গুমেন্ট জমা দিয়েছি।’ এ মামলায় মীর কাসেম আলীর চরম দণ্ড হবে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘বিচার বিভাগে সাজা নির্ভর করে সাক্ষী ও তথ্যের ওপর। এ বিষয়ে বাইরে থেকে কে কী বলল, লিখল এটি বিবেচ্য বিষয় নয়।’
মন্ত্রীদের বিচার বিভাগ নিয়ে দেয়া বক্তব্য আদালতের নজরে আনবেন কি না? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’