ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি উ. কোরিয়ার

Link Copied!

hamlaআর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও সিউলের মধ্যে যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার আগেই এই হুমকি দিল পিয়ংইয়ং। যদিও মাত্র কয়েক দিন আগেই দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অর্থনৈতিক অবরোধ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এই মহড়া নিয়ে সব সময়ই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। কোরিয়া উপদ্বীপে চলমান চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই মিত্র যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার উদ্যোগ নিয়েছে।
‘ফোয়েল ইগল’ ও ‘কি রিসলভ’ নামের এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার অন্তত তিন লাখ এবং যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সেনা অংশ নেবে। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে এ মহড়া। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। ‘উসকানিমূলক কার্যক্রমের’ জন্য উত্তর কোরিয়াকে সতর্ক করে দেওয়াই এই মহড়ার উদ্দেশ্য বলে উল্লেখ করেছে সিউল।
তবে এই যৌথ সামরিক মহড়াকে নিজেদের ওপর আক্রমণের প্রস্তুতি হিসেবেই গণ্য করে থাকে উত্তর কোরিয়া। তাই আক্রান্ত হওয়ার আগেই আঘাত হানার জন্য দেশের সামরিক বাহিনী বিন্যস্ত করে নিতে নির্দেশ দিয়ে রেখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সম্প্রতি তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র ‘যেকোনো সময়’ ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে হবে।
অবশ্য উত্তর কোরিয়ার এমন বাগাড়ম্বরও নতুন কিছু নয়। গতবছরও ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিল দেশটি। যদিও উত্তর কোরিয়া পারমাণবিক সক্ষমতা নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। এই হুমকির জবাবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পিয়ইয়ংকে সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরণের কার্যকলাপ নিজের জন্যই ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে।