ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সর্বস্তরের জনগোষ্ঠীর দোড়গোড়ায় আর্থিক সেবা পৌঁছানো প্রয়োজন’

Link Copied!

গভর্নর ড. আতিউর রহমান

গভর্নর ড. আতিউর রহমান

অর্থনীতি ডেস্ক : দেশের গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সর্বস্তরের জনগোষ্ঠীর দোড়গোড়ায় আর্থিক সেবা পৌঁছানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
রাজধানীতে একটি আর্থিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এতে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘প্রতিষ্ঠানটি সবখাতে আর্থিক সেবা প্রদানে পথিকৃত হয়ে থাকবে।’
সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু হোটেলের উৎসব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইনান্স লি. (সিভিসিএফএল)। এটি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ৩৩তম আর্থিক প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. আতিউর রহমান বলেন, ‘বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ফান্ড, ব্যাংক ও পারিবারিক উৎস থেকে প্রাইভেট ইক্যুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহের জন্য বৈধ পেশাদার করপোরেট প্রতিষ্ঠান থাকা প্রয়োজন। অর্থনীতির এই প্রয়োজন মেটাতে বর্তমান সরকার কিছু নতুন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করা হয়েছে।’
১০৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রতিষ্ঠানটি উৎপাদনমুখী সবখাতে সর্বস্তরে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর্থিক খাতের নতুন ও পুরানো সব প্রতিষ্ঠান মিলে কাজ করে বাংলাদেশ অচিরেই ৮ শতাংশ প্রবৃদ্ধির জোনে প্রবেশ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান মফিজুদ্দীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদ হোসাইন, ডিরেক্টর সৈয়দ আল ফারুকী, ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্দেশ্যেই নতুন এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) অধীনে ব্যক্তিখাতে নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করাই হবে কোম্পানির প্রাধান্য লক্ষ্য।’