ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও

Link Copied!

kimiwaoঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করছেন কিমিয়াও ফ্যান। আগামীকাল সোমবার থেকে তার নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।
রোববার বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিমিয়াও ফ্যানের যোগদানের তথ্য জানানো হয়। বাংলাদেশের পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও কাজ করবেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে বিশ্বব্যাংকে যোগ দেয়া কিমিয়াও ফ্যান একজন চীনা নাগরিক। তিনি এর আগে ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসে গবেষক হিসেবে কাজ করেন।