ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উর্মিলার চুপিচুপি বিয়ে নিয়ে উল্লসিত বলিউড

Link Copied!

urmilaবিনোদন ডেস্ক : বলিউডে এখন বিয়ের মৌসুম! গত এক বছরে বহু তারকা অভিনেতা অভিনেত্রীরা বসেছেন বিয়ের পিঁড়িতে। সম্প্রতি বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রীতি জিনতা গোপনে আমেরিকা গিয়ে প্রেমিক গুডএনাফকে বিয়ের পর গতকাল হুট করেই পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। আর এই অভিনেত্রীর বিয়েতে উল্লসিত বলিউডের অন্যান্য সহকর্মিরা।
দুদিন আগে বিয়ে করেছেন প্রীতি জিনতা। বলিউডের কাউকে না জানিয়ে শুধুমাত্র পারিবারিক পরিবেশে বিয়ে করেছেন তিনি। আর এবার প্রীতির পর উর্মিলা মাতন্ডকরওহাঁটলেন একই পথে। গোপনে বিয়ে করলেন তিনিও। মুম্বাইয়ে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন তিনি। পাত্র কাশ্মীরের মডেল ও ব্যবসায়ী মোহসিন আখতার মীর। উর্মিলার বিয়েতেও প্রীতির বিয়ের মত বলিউড থেকে কাউকে দেখা যায়নি। তবে বিয়ের খবর জানাজানি হলে প্রায় সকল সহকর্মিরাই উর্মিলাকে শুভ কামনা জানান।
বিশেষ করে নির্মাতা ও উর্মিলার বন্ধুস্থানীয় রবি গোপাল বার্মা টুইটে উর্মিলার বিয়ের খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবং উর্মিলার বিবাহিত জীবনের দীর্ঘস্থায়ী কামনা করেন। তিনি ‘রঙ্গীলা’ ছবিতে উর্মিলাকে নায়িকা হিসেবে নিয়েছিলেন। সারাজীবন উর্মিলা রঙ্গীলা হয়ে থাকুক এটাই তিনি প্রত্যাশা করেন।
মনিশ মালহোত্রা টুইটে উর্মিলা ও তার স্বামীর একটি ছবি পোস্ট করে শুভ কামনা জানান।
উর্মিলার সময়ের জনপ্রিয় নায়িকা রাভিনা টেন্ডনও উর্মিলার বিয়েতে উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন , সত্যিই এটা চমক! সদ্য বিবাহিত দম্পতির জন্য শুভ কামনা।
সুফিয়া চৌধুরি উর্মিলা ও স্বামী মোহসিন দম্পতিকে সেরা জুটি বলে আখ্যায়িত করেন।
ঋশি কাপুর টুইটে লিখেন, উর্মিলা আমার মেয়ে, বোন কিংবা কখনো প্রেমিকার চরিত্রে অভিনয় করেছে। বিবাহিত জীবনে সে সুখী হোক। ঈশ্বর তাদের মঙ্গল করুন।
অনুপম খেরও উর্মিলার বিয়েতে শুভ কামনা জানিয়ে বার্তা পাঠান।