ঢাকাSunday , 6 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের উন্নত চাকরির সুযোগ দিতে হবে

Link Copied!

atiur-অর্থনৈতিক প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘দেশের তরুণ জনশক্তিকে আরও ভালো এবং উন্নত চাকরির সুযোগ করে দেয়া প্রয়োজন। এ বিষয়টিকে মাথায় রেখে আর্থিক খাত বেশ কিছু ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে।’
শনিবার সাইথইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলাদেশে এসএমই’র উন্নয়ন শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা জানান। আতিউর রহমান বলেন, ‘আমাদের তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য আর্থিক খাতকে কৃষি, এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প), নারী উদ্যোক্তা ও সবুজ অর্থায়নে বেশি বেশি সহযোগিতা করতে বলা হচ্ছে। যা আমাদের নিজেদের চাহিদা ও চাকরির সুযোগ বাড়াচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এমএসএমইতে নীতি এবং অর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
এমএসএমই খাত একটি দেশের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি বলে উল্লেখ করে গভর্নর বলেন, ‘দেশের মোট ক্রেডিট পোর্টফোলিওর ২৪ শতাংশ, মোট শ্রমশক্তির ২৫ শতাংশ, জিডিপির ৩২ শতাংশ, চাকরি-বাকরির ৪০ শতাংশ এবং শিল্প খাতে চাকরিতে ৮০ শতাংশ অবদান রাখছে এমএসএমই খাত। যার ফলে আমরা আমরা চাহিদা ও যোগান দুটি ক্ষেতেই ভালো অবস্থানে রয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের উচ্চমধ্যম লেনদেগুলোর জন্য এমএসএমই একটি গুরুত্বপূর্ণ খাত। বৈশ্বিক আর্থিক মন্দা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের দুটি জিনিসে খুব বেশি গুরুত্ব দিতে হবে। যার মধ্যে রয়েছে রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা। আমাদের দেশে দুটি ক্ষেত্রই ভালোভাবে কাজ করছে, যেটি সম্ভব হচ্ছে এমএসএমইর জন্য।’
কেন্দ্রীয় ব্যাংক সময়োপযোগী বেশ কিছু নীতি ও পদক্ষেপ যেমন ২০০৯ সালে এসএমই বিভাগ খোলা, লক্ষ্য অনুযায়ী এবং বাজারের সুবিধা বুঝে ঋণ বিতরণ নীতি ঠিক করা, ৭২৫ হাজার মানুষকে এসএমই ঋণ দেয়াসহ অরো অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। যা আর্থিক অন্তর্ভুক্তির বড় একটি শক্তি। এসবের ফলে ২০১০ সাল থেকে আমাদের ঋণ বিতরণ সমসময় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়েছে। ব্যাংক ও আর্থিক খাতগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মোট এসএমই ঋণের ৪০ শতাংশ দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন গভর্নর।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কনফারেন্সে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সিরডাপের মহাপরিচালক ড. সেসেপ ইফেন্দি, বিআইবিএমের ডিজি ড. তৌফিক আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম প্রমুখ।