শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের দাবি ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। দীর্ঘ ২৫ বছর পর গঠিত হল শাবিপ্রবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের শিক্ষার্থী মো. মকদ্দুছ আলীকে আহ্বায়ক এবং ৫ম ব্যাচের শিক্ষার্থী রোটারিয়ান মো. গোলাম আজাদকে সদস্য সচিব করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি উপাচার্য প্রাক্তন শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
শনিবার দুপুরে ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করে।
কমিটিতে মো. মাছুম বিল্লাহ চৌধুরীকে ১ম যুগ্ম-আহ্বায়ক, মুস্তফা মনওয়ার সুজনকে ২য় যুগ্ম-আহ্বায়ক এবং মোস্তাফিজুর রহমান রাজুকে ৩য় যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এ ছাড়া আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. ফরিদ আলম, সনজিৎ কুমার বণিক, মোসলেহ উদ্দিন আহমদ খুশবো, শাহ মো. বদরুদ্দোজা শাহীন, মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, আশরাফ হোসেন আকন্দ, ড. মো. মনসুর আহমদ, নুরুল ইসলাম, জসিম উদ্দিন আহমদ, বিলাদুর রহমান কাশেম, মোছা. শাহিদা বেগম, ফারুক মেহেদী, মাহবুবুর রহমান, ড.ছাদিকুর রহমান ছাদিক, জুনায়েদ হোসেন সোহাগ, কাশ্মির রেজা, আ. স. ম. সায়েম, আলী আশরাফুল কবির, আজিজুল ইসলাম শামীম, এস এম এন ইসলাম মুনির, শামস মো. জাবেদ সুফিয়ান, নিশি মোহন নাথ, এ টি এম ফরহাদ চৌধুরী, ইমরান আহমদ, প্রদীপ চন্দ্র দাস, পলাশ রঞ্জন দে, মো. ফয়েজ উল্লাহ, শামসুজ্জামান চৌধুরী সুমন এবং আব্দুর রশিদ খান রাশেদ।
মকদ্দুছ আলী বলেছেন, এই আহ্বায়ক কমিটিকে আগামী এক বছরের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তা ছাড়া শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালনে কাজ করা হবে বলেও জানান তিনি। কমিটিতে প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা হিসেবে স্থান দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে বিভিন্ন বিভাগে কর্মরত শিক্ষকদের বাদ দিয়ে কমিটির গঠনের বিষয়টি নিয়ে উপাচার্যের মন্তব্য ও সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে আলোচনার আহ্বান জানাবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক।

