বিনোদন প্রতিবেদক : শুটিং শেষ হয়েছে বেশ আগেই। এডিটিংও শেষ। বাকি ছিলো শুধু পরমব্রতর ডাবিংটুকু। দিন তিনেক আগে সেটিও শেষ। চলতি মাসেই সেন্সরে জমা পড়বে ‘ভয়ংকর সুন্দর’। ছবিটির নির্মাতা জানালেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই ছবিটি মুক্তির তারিখে নির্ধারণ করবো।’
সিলেট, এফডিসিসহ বাংলাদেশের বেশ কয়েকটি লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা। মাসখানেক আগে ইউটিউবে প্রকাশ হয়েছিল ছবিটির ফার্স্ট লুক। দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিলো ভিডিওটি।
মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। ভিন্নধারার প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।
এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। চিত্রগ্রাহক খায়ের খন্দকার, নৃত্য পরিচালনা সোহাগ, কস্টিউম ডিজাইনার চিন্ময়ী গুপ্তা।

