ঢাকাSaturday , 5 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিএসআরের টাকায় ছাত্রীদের সাইকেল দেয়ার পরামর্শ

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম সিএসআরের আওতায় স্কুল-কলেজের মেয়ে শিক্ষার্থীদের সাইকেল এবং দলিত সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম গ্রহণ করার জন্য দেশে কার্যরত সব ব্যাংককে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহষ্পতিবার ব্যাংকটির সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারিকৃত এক সার্কুলারে ব্যাংকগুলোকে এ পরামর্শ দেয়া হয়। দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কলারে বলা হয়েছে, দেশের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে সিএসআরের আওতায় তাদের মাঝে প্রাথমিকভাবে কমপক্ষে ১০টি করে সাইকেল দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি দলিত সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম শুরু করারও পরামর্শ দেয়া হয়।