ঢাকাFriday , 4 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন পড়শী

Link Copied!

porsiবিনোদন প্রতিবেদক : কনসার্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন পড়শী, সঙ্গে তার ব্যাণ্ডদল বর্ণমালা। আজ সকালে তারা অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেন। এ সফরে তারা অস্ট্রেলিয়ার দুটি শহরে চারটি কনসার্টে অংশ নেবেন। যাওয়ার আগে পড়শী বলে গেলেন, খুব টেনশনে আছি। দেশের চেয়ে দেশের বাইরের কনসার্টে আমি অনেক নার্ভাস থাকি। চেষ্টা করবো ভালো পারফর্ম করার।
পড়শী জানান, অস্ট্রেলিয়ার সিডনীতে তিনটি ও ক্যনাভেরাতে ১টি কনসার্টে অংশ নেবেন তারা।
তবে দেশের বাইরে গেলেও পড়শী একটুও ঘুরতে পারছেননা সে দেশ। চার তারিখে দেশ ছেড়ে ফিরছেন নয় তারিখেই। কেননা ১১, ১২, ১৩ তারিখ পড়শীর কনসার্ট আছে দেশে। গাজীপুর, বগুড়া এবং ঢাকা ক্যান্টনমেন্টে আয়োজিত কনসার্টগুলোতে গাইবেন তিনি।