ঢাকাThursday , 3 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের টানে ঢাকায় আসছেন শ্রাবন্তী

Link Copied!

srabontiবিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ঢাকায় আসছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারী’ ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতেই তার এই আগমন। এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে শ্রাবন্তীর দেখা মিলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘শিকারী’ ছবির চিত্রধারণের কাজ। তার আগে আগামী ৭ মার্চ সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শাকিব খানের সঙ্গে স্বশরীরে যোগ দিবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এদিকে কলকাতার এসকে মুভিজের একটি দল ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে।

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘শিকারীর মহরতে যোগ দেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন শ্রাবন্তী। ৭ মার্চ দুপুরে বিমান যোগে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার।’

‘শিকারী’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত এবং কলকাতার জয়দেব। ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, লিলি চক্রবর্তী, রেবেকা পারভীন, আলেকজান্ডার বো, সুব্রত ও সব্যসাচী চক্রবর্তী।