ঢাকাThursday , 3 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো নৈপুণ্যে রিয়ালের জয়

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : গত ম্যাচে মার্দিদ ডার্বিতে অ্যাটলেটিকোর কাছে হেরে কোণঠাসা হয়ে পড়ে রিয়াল। এতে সমালোচনার তিরে বিদ্ধ হয়েছিলেন লস ব্লাঙ্কসদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার সেই রোনালদো নৈপুণ্যেই লেভান্তের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে দারুণ এক জয় পেল রিয়াল। এই জয়ে লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকল জিনেদিন জিদানের দল।

প্রতিপক্ষের মাঠ এস্তাদিও ক্লাউদাদে ম্যাচের শুরুর দিকটা কাটে রিয়ালের জন্য দারুণ হতাশার। রোনালদো-রদ্রিগেজরা বারবার আক্রমণ শানিয়েও ব্যর্থ হন। লেভান্তের গোলরক্ষক দিয়েগো মারিনোর দৃঢ়তায় গোলের কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয় রিয়ালের খেলোয়াড়দের। কিন্তু কতক্ষণ আর রোনালদোকে আটকে রাখা যায়? ম্যাচের ৩৪ মিনিটে রিয়ালের পক্ষে গোলমুখ উন্মোচন করেন পর্তুগিজ যুবরাজ। পেনাল্টি থেকে গোল আদায় করেন নেন তিনি।

রিয়ালের গোল ব্যবধান দ্বিগুণে রূপ নিতে রোনালদোদের কষ্টটা করতে হয়েছে যথসামান্যই। প্রতিপক্ষ খেলোয়াড়দের রুখতে গিয়ে ভুলে নিজেদের জালে বল জড়ান লেভান্তের গোলরক্ষক মারিনো। ৩৮ মিনিটের এই আত্মঘাতী গোলে রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তবে ঠিক এক মিনিটের ব্যবধানে অর্থাৎ খেলার ৩৯ মিনিটে রিয়ালের কোচ জিদানের হৃদয়ে কাঁপন ধরান ডেভারসন। দারুণ এক গোল করে লেভান্তের গোল ব্যবধান ২-১এ পরিণত করেন তিনি। এরপর আর রিয়ালের গোলবারের নাগাল পাননি স্বাগতিক দলের খেলোয়াড়রা। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে ইসকোর গোলটি হজম করে বসে লেভান্তে।

এই জয়ে স্প্যানিশ লা লিগার টেবিলে অ্যাটলেটিকো ও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল। শীর্ষে থাকা বার্সার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে জিনেদিন জিদানের দল। আর নগরপ্রদ্বিন্দ্বী অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান মাত্র ৪ পয়েন্ট। ২৭ ম্যাচ খেলা রিয়ালের পুঁজি ৫৭ পয়েন্ট। অবস্থানটা তৃতীয়। শীর্ষস্থান অধিকারী বার্সার সংগ্রহ ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকোর ভাণ্ডারে জমা আছে ৬১।