ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফারুকীর ‘ডুব’ নিয়ে উচ্ছ্বসিত শিনা চৌহান

Link Copied!

Farukiবিনোদন ডেস্ক : দেশ সেরা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ ছবি পিঁপড়াবিদ্যায় অভিনয় করে বাংলাদেশে পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেত্রী শিনা চৌহান। ‘পিঁপড়াবিদ্যা’য় অভিনয় করে তিনি যেমন বিভিন্ন ফেস্টিভালে যেমন স্বীকৃতি পেয়েছেন, তেমনি সমানভাবে সিনে-আলোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। সদ্য ফারুকীর নতুন ছবি ‘ডুব’ ঘোষিত হওয়ায় তাই উচ্ছ্বসিত শিনা চৌহানও।
প্রায় এক বছর পর দেশের মেধাবী নির্মাতা ফারুকী নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়ে সিনে-দুনিয়ায় রীতিমত আলোচনা ফেলে দিয়েছেন। তার নতুন ছবিতে প্রথমবারের মত অভিনয় করতে চলেছেন হলিউড ও বলিউডের খ্যাতনামা অভিনেতা ইরফান খান। নতুন ছবির নাম ঘোষণা করা মাত্রই নির্মাতা ফারকীকে শুভ কামনা জানিয়েছেন এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাকাডেমি থেকে শুরু করে প্রখ্যাত নির্মাতা ও অভিনেতারা। আর তাকে বিশেষভাবে শুভ কামনা জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী শিনা চৌহানও!
গেল বছরে মুক্তি পাওয়া দেশের অন্যতম মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ ছবি ‘পিঁপড়াবিদ্যা’য় দেখা গিয়েছিল ভারতীয় অভিনেত্রী শিনা চৌহানকে। ওটাই ছিল বাংলাদেশের সিনেমায় তার প্রথম পদার্পন। নির্মাতা ফারুকীকে তার নতুন ছবি নির্মাণের আগেই শুভ কামনা জানিয়ে বললেন, আমার ‘পিঁপড়াবিদ্যা’র নির্মাতা ফারুকীর এবং ইরফান খানের আসন্ন ছবি ‘নো বেড অব রোজ’-এর জন্য শুভ কামনা।
নিজের ফেসবুকে জনপ্রিয় সিনেমার কাগজ ভ্যারাইটিতে প্রকাশিত ফারুকী ও ইরফান খানের ‘ডুব’ ছবির খবরটি শেয়ার করার পাশাপাশি নিজের অভিনীত ‘পিঁপড়াবিদ্যা’র প্রশংসা করায় উচ্ছ্বাসও প্রকাশ করেন শিনা চৌহান। ইরফানের বক্তব্যটিও তুলে ধরেন শিনা।
প্রসঙ্গত, ফারুকীর নতুন এই ছবির নাম ‘ডুব’। যার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। ছবিতে প্রথমবারের মত অভিনয় করবেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এছাড়াও তারসঙ্গে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত অভিনেত্রী পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরির মত অভিনেতাকে। নতুন এই ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এছাড়াও সহ প্রযোজক হিসেবে আছেন অভিনতা ইরফান খান নিজেই!