ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীর কাছে দোয়া চাইলেন মুশফিক

Link Copied!

Mushfiqস্পোর্টস রিপোর্ট‍ার : ২০১৫ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি স্মরণীয় বছর। বাঘা বাঘা দলকে নাস্তানাবুদ করে ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছিলেন টাইগাররা। সেই ধারাবাহিকতা চলছে এ বছরও। গত বছর বাংলাদেশ দলের সেই সাফল্যে অনন্য অবদান ছিল মুশফিকুর রহিমের।
কিন্তু ২০১৬ সালের শুরুর দিকটা তার ভালো যাচ্ছে না মুশফিকের। ব্যাট হাতে কিছুটা নিস্প্রভ তিনি। ক্রিকেটে অবশ্য খারাপ সময় বলে একটি কথা আছে। অনেক গ্রেট ক্রিকেটাররাও তো বাজে সময় পার করেছেন। আবার তারা ফিরেছেন দুর্দাণ্ড প্রতাপের সঙ্গেই। সম্প্রতি ফর্মহীনতায় ভুগতে থাকা মুশফিকের ক্ষেত্রেও এমনটাই ঘটুক, ভক্তদের কামনা এমনই।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই টাইগারদের সামনে রয়েছে এশিয়া কাপের ফাইনালে ওঠার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে তাই নিজের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন মুশফিক। তার জন্য ভক্তদের কাছে দোয়া চাইলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
শুধু নিজের জন্য নয়, গোটা দলের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বাংলাদেশের তারকা উইকেটরক্ষক লিখেছেন এভাবে, ‘একটি জয়ই আমাদের নিয়ে যাবে এশিয়া কাপের ফাইনালে! দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য।’