ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আমি ‘ব্রিলিয়ান্ট’ সাব্বিরকে নিয়ে খুশি’

Link Copied!

Sabbirস্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে বদলে যাওয়া বাংলাদেশকে দেখেছে ক্রিকেট দুনিয়া। এবার তারা দেখতে শুরু করেছে টি-২০তে বদলে যাওয়া বাংলাদেশকে। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলার দামাল ছেলেরা এগিয়ে যাচ্ছেন।
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দীর্ঘদিন খেলে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে। এজন্যই নাকি দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারতের মতো দলকে বলে-কয়ে হারাতে পারছেন টাইগারা। বিশ্বের বেশ কয়েকজন সাবেক গ্রেট ক্রিকেটারদের অভিমত এমনই। কিছু দিন আগে যেমন ভারতের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি এক সাক্ষাৎকারে সেই বিষয়টিই তুলে ধরেছিলেন।
তরুণদের মধ্যে গর্জে ওঠা বাংলাদেশকে যারা এগিয়ে নিচ্ছেন, তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন উল্লেখযোগ্য। তবে টি-২০তে সাব্বির নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। পরিচিতি লাভ করছেন একজন টি-২০ স্পেশালিস্ট হিসেবে। তারই প্রমাণ রাখলেন এশিয়া কাপের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে তিন নাম্বার পজিশনে ব্যাট করতে নামেন সাব্বির। খেলেন ৫৪ বলে ৮০ রানের মহাকাব্যিক ইনিংস। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।
সেই ‘ব্রিলিয়ান্ট’ সাব্বিরকে নিয়ে দারুণ খুশি বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে। লঙ্কান এই কোচ বলেন, ‘টি-২০তে বড় স্কোর করা আসলেই কঠিন। ভুল হতেই পারে। এসবের মধ্যেও ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে সাব্বির। এই ফরম্যাটে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতিতে তার অবদান রয়েছে। আমি ‘ব্রিলিয়ান্ট’ সাব্বিরকে নিয়ে খুশি।’
সাব্বিরের পাশাপাশি অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে টানছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই কোচ হাথুরুসিংহের প্রশংসা থেকে বাদ পড়েননি মাহমুদউল্লাহও, ‘সংঘবদ্ধভাবেই দলকে এগিয়ে নিতে হয়। টি-২০তে যেকোনো ৩-৪ জন ব্যাটসম্যানকে ভালো করতে হয়। তাহলে সম্মানজনক একটি স্কোরলাইন দাঁড় করানো সম্ভব। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ তাদেরই একজন। ধারাবাহিকভাবে দলে অবদান রাখছে সে। আমি বলব, দলের জন্য গ্রেট কাজটিই সে করে যাচ্ছে। যা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে।’