ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কস্তা নৈপুণ্যে চেলসির জয়

Link Copied!

Chelseaস্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে এগিয়ে চলেছে চেলসি। ব্যর্থতার পথ মারিয়ে এবার সফলতার পথ বেছে নিয়েছে ইংল্যান্ডের অন্যতম সেরা দলটি! মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় দিয়েগো কস্তা নৈপুণ্যে নরউইচ সিটির বিপক্ষে তুলে নিয়েছে ২-১ ব্যবধানের জয়। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত রয়েছে চেলসি।
প্রতিপক্ষ নরউইচের মাঠে চেলসি খেলেছে নিজস্ব গতিতে। ম্যাচ মাঠে গড়াতে না গড়াতেই অর্থাৎ ১ মিনিটের মাথায় ব্লুজরা এগিয়ে যায় কেনেডির গোলে (১-০)। নরউইচের গোলরক্ষক রুডিকে বোকা বানিয়ে লক্ষ্যভেদে সফল হন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এটাই প্রিমিয়ার লিগে করা তার প্রথম গোল। নয় ম্যাচ খেলে সফলতার মুখ দেখলেন কেনেডি। তাই গোল উদযাপন করতে গিয়ে তার উচ্ছ্বাসটাও ছিল বাঁধনহারা!
প্রথমার্ধেই চেলসির গোল ব্যবধান দ্বিগুণ হয় দিয়েগো কস্তার গোলে। এ অর্ধের বিরতির জন্য রেফারির বাঁশি বাজানোর ঠিক আগে নরউইচের দুর্গে হানা দেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার। আদায় করে নেন মূল্যবান একটি গোল। ৪৫ মিনিটের মাথায় কস্তার করা এই গোলই চেলসিকে জয়ের পথে এগিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে এসে চেলসি কোচ হিডিঙ্কের হৃদয়ে কাঁপন ধরান নাথান রেডমন্ড। ৬৮ মিনিটে চেলসি ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে গোল করেন নরউইচের তারকা। রেডমন্ডের গোল অবশ্য স্বাগতিকদের ব্যবধানই কমাল, কিন্তু হারের লজ্জা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি নরউইচ।
এই জয়ে লিগ টেবিলে চার ধাপ এগিয়ে গেছে চেলসি। বর্তমানে তাদের অবস্থান অষ্টম। ২৮ ম্যাচ খেলে ঝুড়িতে সংগ্রহ করেছে ৩৯ পয়েন্ট। তালিকায় সবার ওপরে রয়েছে চলতি মৌসুমে চমক জাগিয়ানা দল লেস্টার সিটি। সমসংখ্যক ম্যাচে লেস্টারের নামের পাশে যোগ হয়েছে ৫৭ পয়েন্ট।