বিনোদন প্রতিবেদক : ফরহাদের দুই স্ত্রী। জেরিন সাবেক, সূতপা বর্তমান। প্রায় পাঁচ বছর আগে জেরিন ছেড়ে গিয়েছিল ফরহাদকে। এই দীর্ঘ সময় পর জেরিনের এখন মনে হলো, এক রাতের জন্য হলেও ফরহাদকে তার চাই। না হলে সে বাঁচবেনা। ফরহাদ আর সুতপা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করে ফাঁসিয়ে দিবে ওদের। কী করবে এখন সুতপা? নিজের স্বামীকে এক রাতের জন্য জেরিনের কাছে পাঠাবে? ফরহাদও কী রাজি হবে এমন প্রস্তাবে?-এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘রাত এখনো বাকী’। নাটককে সূতপা চরিত্রে অভিনয় করছেন হাসিন রওশন ও জেরিন চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা। তাদের স্বামীর চরিত্রে আছেন পাভেল ইসলাম। সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। পরিচালক জানালেন, এটাই আমার প্রথম কাজ। নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি। অভিনয় শিল্পীরা নিজেদের সেরাটা দিয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্ট, প্রিয়াংকা শুটিং হাউজ ও হাতিরঝিলের বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

