ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরের মরদেহ নিয়ে শ্মশানঘাটে শাহরুখ

Link Copied!

SRKবিনোদন ডেস্ক : রাতেই শ্বশুরের মৃত্যুর খবর শুনে স্ত্রী গৌরি গানকে নিয়ে মুম্বাই থেকে দিল্লীর ফ্লাইটে উড়ে যান শাহরুখ খান। সারা রাত সদ্য প্রয়াত শ্বশুর কর্নেল রমেশ চন্দ্র চিব্বরের মরদেহের পাশে ছিলেন তিনি। অতপঃর আজ সকাল সাড়ে দশটার দিকে হিন্দু রীতি মেনে শ্বশুরকে অগ্নিসৎকারেও অংশ নেন তিনি।
গতকাল রাত ন’টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠে রমেশ চন্দ্রের। আর তখনই্ দ্রুতবেগে তার পরিবারের সদস্যরা তাকে দিল্লীর এসকর্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে যাওয়ার পরই রমেশ শেষ নিশ্বাস ত্যাগ করেন। লোডি শ্মশানঘাটে আজ সকাল সাড়ে দশটার দিকে অগ্নিসৎকার হয় রমেশের।

ফাইল ফটো: শ্বশুর-শাশুরির সঙ্গে শাহরুখ...

ফাইল ফটো: শ্বশুর-শাশুরির সঙ্গে শাহরুখ…

শ্বশুরের শেষকৃত্যানুষ্ঠানে শাহরুখ খান ও গৌরি খান ছাড়াও রমেশ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু করন যোহরসহ বলিউডের শাহরুখের আরো কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব।
উল্লেখ্য, গতরাতেও নিজের আসন্ন ছবি ‘রইস’-এর শুটিংয়ে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু মধ্যরাতে হঠাৎই শুনলেন একটি শোক সংবাদ। হ্যাঁ, হঠাৎ করেই মারা গেলেন শাহরুখের শ্বশুর ও স্ত্রী গৌরি খানের বাবা কর্নেল রমেশ চন্দ্র ছিব্বর। আর এমন খবর শুনেই আর সাত পাঁচ না ভেবেই স্ত্রীকে নিয়ে রাতের ফ্লাইটেই উড়ে যান দিল্লীতে।