ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিক্যাপ্রিওর এখন বিয়ে করা উচিত: কেট উইন্সলেট

Link Copied!

D-Caprioবিনোদন ডেস্ক : অনেক কাঠ খর পুড়িয়ে মোট ছয়বার মনোনীত হওয়ার পর সেরা অভিনেতা হিসেবে পেলেন আরাধ্য অস্কার অ্যাওয়ার্ড! অস্কারজয়ের পর লিওনার্দো ডিক্যাপ্রিওর হাওয়ায় ভেসে বেড়ানোর কথা! কিন্তু তিনি মোটেও তেমনটি করছেন না। বরং তার হয়ে অস্কার সেরা অভিনেতার পুরস্কার নিয়ে ব্যাপক উত্তেজিত ‘টাইটানিক’-এ তার সহ-অভিনেত্রী কেট উইন্সলেট।
অস্কার জয়ের স্বপ্ন সত্যি হওয়ার পর এবার আরো একটি স্বপ্ন পূরণের জন্য লিওনার্দোর প্রতি আহ্বান জানান ‘টাইটানিক’-এ লিওনার্দোর সহ-অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ বন্ধু কেট উইন্সলেট। আর তা হল অস্কার জয়ের স্বপ্ন সত্যি হওয়ার পর এবার তাকে বিয়ে করে সংসারী হওয়ার স্বপ্ন দেখা উচিত বলে মনে করেন দীর্ঘ দিনের বান্ধবী কেট।
বিয়ে করে তার এখন সংসারী হওয়া উচিত। অস্কার লাভের যে স্বপ্নে এতাদিন ডিক্যাপ্রিও বিভোর ছিলেন তা নিশ্চিত হওয়ার পর এখন বিয়ে করে সংসারী হওয়ার স্বপ্নে বিভোর হওয়ার আহ্বান জানান কেট উইন্সলেট। হলিউড লাইফকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানান তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে অস্কার খরায় ভুগতে থাকা সহ-অভিনেতা লিওনার্দোকে যতোটা না অস্কার না পাওয়ার বেদনা ভুগিয়েছে, তারচেয়ে দ্বিগুন ভুগিয়েছে কেটকে। কারণ একইসঙ্গে জুটিবেধে ‘টাইটানিক’-এর মত বিখ্যাত সিনেমায় অভিনয় করে কেট অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেও একই ছবিতে অসাধারণ অভিনয় করে মনোনয়নই পাননি ক্যাপ্রিও!
আর তাই বন্ধুর অস্কার খরা যখন এতোদিনে ঘুচলো, তখন তা চুটিয়ে উপভোগ করছেন কেট! বন্ধুর অস্কার পাওয়ায় নিজের অভিব্যক্তি জানিয়ে কেট বলেন, ডিক্যাপ্রিওর অস্কার জয়ে সত্যিই আমি আপ্লুত। অবশেষে তার অস্কার জয়ের স্বপ্ন সত্যি হল। এখন তাকে আরো একটি স্বপ্নের পিছু নেয়া উচিত। আর তা হলো বিয়ে করে সংসারী হওয়া। আমি মনে করি সে সংসারী হিসেবে অসাধারণ হবে। আর বাবা হিসেবেও লিওনার্দো পুরো আলাদা এবং চমৎকার একজন মানুষ হবেন।
উল্লেখ্য, সাকল্যে মোট পাঁচবার অস্কারে মনোনয়ন পেয়েও অস্কার সেরার পুরস্কার থেকে বঞ্চিত হয়ে আসছিলেন টাইটানিকের জ্যাক চরিত্রে অনবদ্ধ অভিনয় করে বিশ্ব সিনেমা দর্শকদের মন জয় করে নেয়া অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। কিন্তু ছয়বারের মতন অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পেয়ে চলতি অস্কারে দীর্ঘদিনের বঞ্ছনার খরা কাটালেন জনপ্রিয় এই অভিনেতা। গত বছরে হলিউডের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম আলোচিত ছবির নাম আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর পরিচালনায় ‘দ্য রেভিনেন্ট’ ছবির জন্য অস্কারের খরা ঘুচাতে পেরেছেন ডিক্যাপ্রিও।