ঢাকাWednesday , 2 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসটিআই-সাসোর চুক্তি, বাড়বে পণ্য রপ্তানি

Link Copied!

BSTIনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (সাসো) এর মধ্যে মানবিষয়ক দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার শিল্পমন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রিয়াদে অনুষ্ঠিত এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিএসটিআই এর মহাপরিচালক মো. ইকরামুল হক এবং সৌদি আরবের পক্ষে সাসো’র গভর্নর সা’দ বিন ওসমান আল-কাসাবি এ চুক্তিতে স্বাক্ষর করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসময় উপস্থিত ছিলেন। শিল্প মন্ত্রণালয় জানায়, এ চুক্তির ফলে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে বিএসটিআই প্রদত্ত মান সনদ গ্রহণযোগ্য হবে। এতে এসব দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে।
বৈঠকে সাবিকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে সাবিক বিশ্বের চতুর্থ বৃহৎ কেমিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বমানের কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল পলিমার, সার ও ধাতবপণ্য উৎপাদন করছে।’ তিনি বাংলাদেশে রসায়ন শিল্পের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (সাবিক) উৎপাদিত ইউরিয়া সারের গুণগতমানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষকদের মধ্যে এ সার অত্যন্ত জনপ্রিয়। ২০০৭-০৮ অর্থবছর থেকে বাংলাদেশ সাবিক উৎপাদিত ইউরিয়া সার আমদানি করে আসছে। চলতি অর্থবছর বাংলাদেশ এ প্রতিষ্ঠান থেকে ৩ লাখ মেট্রিক টনেরও বেশি ইউরিয়া সার আমদানি করা হবে।’ ২০১৬-১৭ অর্থবছরের জন্য ইতোমধ্যে ৩ লাখ ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে শিল্পমন্ত্রী সৌদি আরবের বিখ্যাত সার ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন এর নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সাঙ্গে বৈঠক করেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।