ঢাকাTuesday , 1 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-হংকং প্রস্তুতি ম্যাচ বাতিল

Link Copied!

Bangladesh-BCBস্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের আগে হংকংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা হবে না, এমন শঙ্কা জেগেছিল আগেই। এশিয়া কাপে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরমেন্স সেই শঙ্কাকে আরও বাস্তবে টেনে এনেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা তাই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে, আগামী পাঁচ মার্চ বাংলাদেশ-হংকংয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচ বাতিল।
চলমান এশিয়া কাপের ফাইনাল হবে আগামী ছয় মার্চ। বাংলাদেশে তিন ম্যাচের মধ্যে জিতেছে দুটিতে। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারলে ফাইনাল খেলবে বাংলাদেশ। ফলে অনুমিতভাবেই ভারতের ধর্মশালায় পাঁচ মার্চ হংকংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা হবে না বাংলাদেশের। এমন সম্ভাবনার কথা আন্দাজ করতে পেরে আগেই ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে আইসিসি।
আগামী ৮ মার্চ থেকে শুরু হবে যাবে টি২০ বিশ্বকাপের লড়াই। তবে শুরুটা প্রাথমিক রাউন্ড দিয়ে। দুটি গ্রুপে চারটি করে দল খেলবে এই রাউন্ডে। দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল যোগ দেবে সুপার টেন পর্বে। সুপার টেন পর্ব শুরু হবে ১৫ মার্চ থেকে। নাগপুরে সেই ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ প্রাথমিক রাউন্ডে চ্যাম্পিয়ন হতে পারলে ১৬ মার্চ হবে টাইগারদের প্রথম খেলা। কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
প্রাথমিক রাউন্ডে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। নয় মার্চ নেদারল্যান্ডস, ১১ মার্চ আয়ারল্যান্ড, ১৩ মার্চ ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।