ঢাকাTuesday , 1 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৯ এপ্রিল বড়পর্দায় ‘আইসক্রিম’

Link Copied!

iec-cremবিনোদন প্রতিবেদক : রেদওয়ান রনি পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’ মুক্তির পর বেশ কবছর পেরিয়ে গেছে। ওই ছবিতে মুগ্ধ দর্শকরা অপেক্ষা করছিলেন নতুন কিছুর। সে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’।
গেল বছরের এপ্রিলে নতুন সিনেমা ‘আইসক্রিম’র কাজ শুরু হয় সেন্ট মার্টিনে। শুটিং-ডাবিং শেষে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে ভারতে। নতুন চলচ্চিত্রের মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘চোরাবালি’র পর আমার দ্বিতীয় চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারছি এ জন্য খুবই আনন্দিত । এই সময়ের প্রেমের সত্যিকারের কাহিনী নিয়ে আইসক্রিম নির্মাণ করেছি, দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস করি। তাই সবাইকে ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
এ সময়ের তরুণদের রোমান্টিক ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আইসক্রিম’। পাশাপাশি বাঙালির ইতিহাস-ঐতিহ্যও ফুটে উঠবে এখানে। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক রেদওয়ান রনি নিজেই।
এ চলচ্চিত্রের মাধ্যমে পড়পর্দায় অভিষেক হচ্ছে নাজিফা তুশি, রাজ ও উদয় নামের তিন নতুন মুখের। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এ টি এম শামসুজ্জামান, দিতি এবং ওমর সানী।
উল্লেখ্য, ‘আইসক্রিম’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।