বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী হিসেবে বাপ্পা মজুমদার এখন পর্যন্ত দশটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে। সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘জানিনা কোন মন্তরে’। গেল বছরের শেষ দিকে শুরু করেন একাদশ তম একক অ্যালবামের কাজ। ইতিমধ্যে গান রেকডিংসহ অন্যান্য কাজ শেষ। তাই এবার অ্যালবামের নাম চূড়ান্ত করে প্রকাশের সময় ঘোষণা করলেন বাপ্পা।
আসছে মার্চের কোন এক সময়ে প্রকাশিত হতে যাচ্ছে বাপ্পা মজুমদারের নতুন একক অ্যালবাম ‘বোকা ঘুড়ি’। এতে মোট ৬টি গান থাকছে। এর মধ্যে ‘ঘুড়ি’ শিরোনামেও একটি গান রয়েছে। যা থেকেই মূলত অ্যালবামটির নাম নির্বাতেচন করা হয়েছে।
‘বোকা ঘুড়ি’ অ্যালবামের গানগুলো লিখেছেন শাহান কবন্ধ, মাস মাসুম ও রবিউল ইসলাম জীবন প্রমুখ। গানগুলোতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর-সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
উল্লেখ্য, একক অ্যালবামের প্রকাশের পাশাপাশি দুজন শিল্পীর একক অ্যালবামের সুর-সঙ্গীতের কাজ করছেন বাপ্পা মজুমদার। এর মধ্যে একটি হাসান আবিদুর রেজা জুয়েল ও অন্যটি শাহিনা হকের।

