বিনোদন ডেস্ক : গ্র্যাভিটি ও ইনারিতুর পরিচালনায় বার্ড ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফার হিসেবে অস্কার জয়ের পর ফের টানা তৃতীয়বারের মত অস্কার জিতে রীতিমত ইতিহাস গড়লেন বিখ্যাত সিনেমাটোগ্রাফার ইমানুয়েল লুবেজকি। আজ সকালে চলতি অস্কার প্রদান অনুষ্ঠানে ‘দ্য রেভিনেন্ট’ সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে এই গুণী সিনেমাটোগ্রাফারের নাম ঘোষণা করে অস্কার কর্তৃপক্ষ।
গেল বছরে ইনারিতুর ছবি ‘বার্ড’-এ সিনোমাটোগ্রাফার হিসেবে অস্কার নেয়ার পরও চলতি বছরে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তাকেই সেরা হিসেবে মনোনীত করা হয়েছে। চলতি বছরে সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার হাতে নিতে তাকে লড়তে হয়েছে সেরা পাৎচ সিনেমাটোগ্রাফারের সঙ্গে। তাদের মধ্যে ছিলেন ‘দ্য হেটফুল এইট’-এর জন্য রবার্ট রিচার্ডসন, সিকারিও ছবির জন্য রজার ডিকিন্স, ক্যারল ছবির জন্য এড লাচম্যান। যদিও ইমানুয়েলের চেয়ে এবার বেশী এগিয়ে ছিলেন এড লাচম্যানই। কিন্তু অস্কার কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ইমানুয়েলকেই যথাযোগ্য বলে ধরে নিয়েছ।এছাড়া প্বার্শ-অভিনেতা হিসেবে সেরার পুরস্কার জয় করে নিয়েছেন মার্ক রিলেন্স। ব্রিজ অব স্পাইস সিনেমার জন্য এই পুরস্কার ভাগিয়ে নেন তিনি।
ইমানুয়েল লুবেজকি। যদিও তার ডাক নাম চিভো লুবেজকি। মেক্সিকান নেমাটোগ্রাফার। বতর্মান সময়ের সেরা বলা যায় তাকে। অনেকের মতে, সর্বকালের অন্যতম সেরা সিনেমাটোগ্রাফার। তার সিনেমাটোগ্রাফির টেকনিক, সৌন্দর্য ও কার্যকারিতা খোদ সিনেমাটোগ্রাফার সমাজেই বিস্ময়! কাজ করেছেন খ্যাতিমান অনেক পরিচালকের সঙ্গেই। তিনি সম্ভবত তার সমাকালিন পরিচালকদের চাইতেও বিখ্যাত। তার হাত দিয়ে বেরিয়েছে খুবই উল্লেখযোগ্য কিছু কাজ, যা এখনই সিনেমাটোগ্রাফির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ কাজ বলে ভাবা হচ্ছে। এক্ষেত্রে চিল্ড্রেন অব ম্যান, দ্য ট্রি অব লাইফ, গ্র্যাভিটি, টু দ্য ওয়ান্ডার এবং বার্ডম্যান –এর নাম উল্লেখ করা যায়। এছাড়াও তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে লাইক ওয়াটার ফর চকলেট, এ লিটল প্রিন্সেস এবং দ্য নিউ ওয়ার্ল্ড।

