ঢাকাTuesday , 1 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্বার ভারতের সামনে নড়বড়ে শ্রীলংকা

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৩তম আসরের ফাইনালে প্রায় এক পা দিয়েই রেখেছে মহেন্দ্র সিং ধোনির ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচে আসরের বড় দুই দল স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়েছে তারা। সেই হিসেবে শ্রীলংকার বিপক্ষেও মঙ্গলবারের ম্যাচেও ফেভারিট ভারত। লংকানদের এদিন হারাতে পারলে ফাইনাল নিশ্চিত হযে যাবে ধোনি-কোহলিদের।

আর ফাইনালের পথ খোলা রাখতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাসিথ মালিঙ্গার শ্রীলংকা দলের। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্য সাড়ে ৭টায় দুর্বার ভারতের মুখোমুখি হবে অনেকটাই নড়বড়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

শুধু দলগত হিসেবে নয় ভারত এগিয়ে চলমান এশিয়া কাপের বিবেচনায়ও। বাংলাদেশের পর পাকিস্তানকে হারিয়ে দারুণ ছন্দে আছে ভারত। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়া। এমনকি হালের শ্রীলঙ্কাকে দমিয়ে রাখার সব অস্ত্রই মজুদ আছে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে। তাছাড়া ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচের টি-২০ সিরিজে শ্রীলংকাকে ২-১ এ হারিয়েছে ভারত। আর আন্তর্জাতিক টি-২০ তেও ৯ ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচবার হারিয়েছে ভারত। আর হেরেছে চারবার।

অন্যদিকে শ্রীলংকার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ম্যাচটা জিততেই হবে লংকানদের। আরব আমিরাতের সঙ্গে জিতলেও রোববার রাতে বাংলাদেশের কাছে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই শিরোপ লড়াইয়ে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ম্যাথুস-মালিঙ্গাদের সামনে। ফলে মঙ্গলবারের ম্যাচে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে লঙ্কানদের।

বাংলাদেশের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। শ্রীলংকার মূল সমস্যা তাদের ব্যাটিংয়ে। একবার ভাঙন ধরলে কেউ উইকেটে থেকে খেলার প্রমাণ দিতে পারছেন না। এছাড়া এশিয়ার কাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটিতে বাজেভাবে হেরেছে তারা। ব্যাটিংয়ে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৯ এবং বাংলাদেশের বিপক্ষে মাত্র ১২৪ রান করে। ব্যাটিংয়ে উন্নতি করতে না পারলে আজও তাদের সমস্যায় ফেলতে পারেন আশিষ নেহরা, রবিচন্দ্রন অশ্বিনরা। ভারতের বিপক্ষে তাদের বোলিংই যা আত্মবিশ্বাস যোগাচ্ছে।

এশিয়া কাপে টানা দুই ম্যাচে বড় জয়ের পরও ব্যাটিংয়ের শুরুতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ধোনির দলকে। প্রথম ম্যাচে রোহিত শর্মা ও দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিই উদ্ধার করেছেন ভারতকে। শক্তিশালী ব্যাটিং লাইনআপে কেউই একসঙ্গে জ্বলে উঠতে পারছেন না। মিরপুরের উইকেট নিয়ে ভারতের অভিযোগ রয়েছে।

তবে তারা মানিয়ে নিতে ভালো খেলার জন্য প্রস্তত। সোমবার এ প্রসঙ্গে ভারতীয় স্পিনার অশ্বিন বলেন, ‘উইকেট নিয়ে বিস্ময়ের কিছু নেই। যেকোনো কন্ডিশনেই খেলা হোক না কেন আন্তর্জাতিক একটি দল হিসেবে আমাদের মানিয়ে নেয়ার সামর্থ্য থাকতে হবে। আমরা খুশি ভালো অবস্থান তৈরি করেছি। এটা আসন্ন টি ২০ বিশ্বকাপের আগে আমাদের সবার জন্য ভালো অনুশীলন।’

টি২০ ফরম্যাটের পরিসংখ্যানেও ভারত এগিয়ে। এই ম্যাচের আগে দুদল নয়বার মুখোমুখি হয়েছে। পাঁচবার জিতেছে ভারত, চারবার শ্রীলংকা। ঢাকাতে একবারই মুখোমুখি হয়েছে দু’দল। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের ওই ম্যাচে ছয় উইকেটে জয় পেয়েছিল শ্রীলংকা।

এবার দেখার বিষয়, দুর্বার ভারতকে হারিয়ে টুর্ণামেন্টে টিকে থাকতে পারে কি না শ্রীলংকা। নাকি লংকানদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে মহেন্দ্র সিং ধোনির ভারত। মঙ্গলবার মিরপুরে এর উত্তর খুঁজে পাবে ক্রিকেট প্রেমীরা।