ঢাকাMonday , 29 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়পর্দায় ফের মম রোমান্স

Link Copied!

momবিনোদন প্রতিবেদক : ‘দারুচিনি দ্বীপ’ আর ‘প্রেম করবো তোমার সাথে’ ছবি দুটিতে অভিনয় করলেও রূপালি পর্দায় মমর সেরা সাফল্য এসেছে ‘ছুঁয়ে দিলে মন’-এর মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী এরপর ‘মনের মতো’ চিত্রনাট্য পাননি বলে টেলিভিশনেই নিজেকে আটকে রেখেছিলেন। অবশেষে তার অপেক্ষা ফুরোলো।
‘ছুঁয়ে দিলেন মন’-এর ব্যাপক সফলতার পর মম এবার নতুন চলচ্চিত্রে যুক্ত হলেন। তানিম রহমান অংশুর পরিচালনায় স্বপ্নবাড়ি শিরোনামের চলচ্চিত্রটিতে মম হাজির হচ্ছেন ফের বড়পর্দায়। চলচ্চিত্রটিতে মম’র সঙ্গে জুটি বদ্ধ হচ্ছেন আনিসুর রহমান মিলন।
মম জানালেন, আগামী ঈদের পর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এর আগে প্রস্তুতি। নিয়মিত বসছেন নির্মাতার সঙ্গে নিজের চরিত্রটি নিয়ে।
কিন্তু কি ধরণের চরিত্রে মমকে দেখা যাবে? মম একটু ইতস্তত করে বললেন, ‘একটা লাভিং ক্যারেক্টার। স্বামী স্ত্রীর ভেতরের দ্বন্দ, সংঘাত, আবার ফিরে আসা। খুব চমৎকার একটি গল্পের সিনেমা হতে যাচ্ছে।
উল্লেখ্য, ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতেও মিলনের সঙ্গে দেখা গেছে মমকে। বড়পর্দায় মমর অভিষেক হয়েছিলো দ্বারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মাধ্যমে।